News71.com
 Bangladesh
 16 Sep 19, 12:45 PM
 108           
 0
 16 Sep 19, 12:45 PM

কলকাতায় মৌমাছির বিড়ম্বনায় এয়ার ইন্ডিয়ার বিমান॥

কলকাতায় মৌমাছির বিড়ম্বনায় এয়ার ইন্ডিয়ার বিমান॥

নিউজ ডেস্কঃ বিমানে মৌমাছির হানায় প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে বহনকারী ভারতের রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই-৭৪৩। রবিবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে ১৩৬ জন যাত্রী ও ক্রেবিন ক্রু নিয়ে বিমানটি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু মৌমাছি বিভ্রাটের কারণে প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ওই বিমান।আর ওই বিমানের যাত্রী হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তাসহ ১৮ জনের একটি প্রতিনিধি দল। তারা প্রত্যেকেই ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এদিন সকালে এয়ারবাস এ-৩১৯ বিমানটি যাত্রা শুরুর প্রস্তুতি নিতে যখন ট্যাক্সি-বে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখন এক ঝাঁক মৌমাছি এসে বিমানের সামনের দিকটি ঘিরে ধরে। পাইলটের আসনের সামনে বিমানের উইন্ডস্ক্রিনটিতে বসে পড়ে ওই মৌমাছির দল। পাইলটের নজরে বিষয়টি ধরা পড়ার পরই ওই জায়গাতেই বিমানটিকে দাঁড় করিয়ে দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন