News71.com
 Bangladesh
 16 Sep 19, 12:15 PM
 169           
 0
 16 Sep 19, 12:15 PM

ছাত্রলীগের পর যুবলীগেও শুদ্ধি অভিযান॥ দুই শীর্ষনেতাকে দলীয় ট্রাইব্যুনালে তলব

ছাত্রলীগের পর যুবলীগেও শুদ্ধি অভিযান॥ দুই শীর্ষনেতাকে দলীয় ট্রাইব্যুনালে তলব

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের পর আওয়ামী যুবলীগেও শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে যুবলীগের দুই শীর্ষ নেতাকে সংগঠনের ট্রাইব্যুনালে ডাকা হচ্ছে। তারা হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এই দুই নেতার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই অভিযুক্ত দু'জনকে সংগঠনের ট্রাইব্যুনালে ডাকা হবে। শৃঙ্খলাজনিত বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যুবলীগে একটি ট্রাইব্যুনাল কমিটি রয়েছে। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এই কমিটির প্রধান।


তিনি বলেছেন, অভিযোগের বিষয়ে দুই নেতার বক্তব্য জানার পর তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর ট্রাইব্যুনালে ডাকাটাই শোকজ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দুই নেতাকে ট্রাইব্যুনাল কমিটিতে ডাকা হবে। সেই সঙ্গে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের ব্যাখ্যা জানতে চাওয়া হবে। এরপর নেওয়া হবে সাংগঠনিক সিদ্ধান্ত। তবে, ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, তারা গতকাল পর্যন্ত কোনো চিঠি পাননি। উত্থাপিত অভিযোগ সম্পর্কে দুই নেতা অবশ্য সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন