News71.com
 Bangladesh
 16 Sep 19, 11:52 AM
 165           
 0
 16 Sep 19, 11:52 AM

ভারতের ড. কালাম স্মৃতিপদক পেলেন শেখ হাসিনা।।

ভারতের ড. কালাম স্মৃতিপদক পেলেন শেখ হাসিনা।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলায় অসামান্য অবদান, জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদান রাখায় ‘ড. কালাম স্মৃতিপদক-২০১৯’র জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী, ভারতরত্ন ড. এ পি জে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চালু হয়েছে ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে এ পদক তুলে দেওয়া হবে। বঙ্গবন্ধুকন্যার হাতে পদক তুলে দেবেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন