News71.com
 Bangladesh
 16 Sep 19, 11:50 AM
 168           
 0
 16 Sep 19, 11:50 AM

গোয়েন্দা রিপোর্টে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ৭২ জন অভিযুক্ত॥  

গোয়েন্দা রিপোর্টে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ৭২ জন অভিযুক্ত॥   

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৭২ জনের বিরুদ্ধেই নানা অভিযোগ রয়েছে। মাদকের সঙ্গে সংশ্নিষ্ট রয়েছেন ছয়জন। ১৫ জন বিবাহিত। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন একাধিক নেতাও কমিটিতে জায়গা পেয়েছেন। বিএনপি, জামায়াত পরিবারের সন্তান ও গোপনে শিবিরের রাজনীতি করেছেন এ রকম কয়েকজনও ছাত্রলীগের পদে আছেন। সদ্য পদত্যাগকারী ছাত্রলীগ সেক্রেটারি গোলাম রাব্বানীর জেলা মাদারীপুর থেকেই কমিটিতে ঠাঁই হয়েছে ২২ জনের। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থা বিশেষ প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের হস্তক্ষেপে উদ্ভূত সংকট নিরসন করা যেতে পারে।

সদ্য পদত্যাগকারী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সেক্রেটারি গোলাম রাব্বানী চলতি বছরের মে মাসে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিতরা অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় কমিটিতে অছাত্র, মাদক, হত্যা মামলার আসামি, চাকরিজীবী ও বিবাহিতরা স্থান পেয়েছেন। পদপ্রাপ্তদের অনুসারী ও পদবঞ্চিতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিকবার সংঘর্ষ হয়। চাঁদাবাজি, কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের জায়গা দেওয়াসহ নানা অভিযোগে রোববার পদ হারান ছাত্রলীগ সভাপতি শোভন ও সেক্রেটারি রাব্বানী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন