
নিউজ ডেস্কঃ আগামী ৩-৬ অক্টোবর ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী আগামী ৩-৪ অক্টোবর ইনডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দেবেন। এরপর ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে বাংলাদেশ বেশকিছু বিষয় উত্থাপন করবে। তবে নির্দিষ্ট কোনো বিষয়ের কথা জানাননি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।