News71.com
 Bangladesh
 16 Sep 19, 11:42 AM
 77           
 0
 16 Sep 19, 11:42 AM

দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-১৯ পেলেন ড. মনোয়ার হোসেন॥

দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-১৯ পেলেন ড. মনোয়ার হোসেন॥

নিউজ ডেস্কঃ নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান হয়েছে। একইসঙ্গে তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯ অর্পণ করা হয়। হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাপতিকে খুঁজে বের করে তার পুনরুজ্জীবনে গবেষণার অবদান হিসেবে এবার এ পুরস্কার পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) নিসর্গবিদ দ্বিজেন শর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। লেখক ও নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার সম্মানে এ পুরস্কার চালু করেছে তরুপল্লব। এ উপলক্ষে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনাসভা ও ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ দেওয়া হয়। অনুষ্ঠানে পরস্কারপ্রাপ্ত মনোয়ার হোসেনকে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা, ক্রেস্ট, সনদপত্র তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শংসা বচন পাঠ করেন কথাসাহিত্যিক সাদিয়া মাহজাবিন ইমাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন