
নিউজ ডেস্ক: রংপুর-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেবে না বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঁঙ্গা। রোববার জাপার বনানী কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক টিমের যৌথ সভা শেষে সংবাদিকদের একথা বলেন তিনি। মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, রংপুর-৩ আসন থেকে ১৯৮৬ সাল থেকে তাদের দখলে। উপনির্বাচনে জাপার প্রার্থী লাখ ভোটে জিতবে। সোমবার এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জাপা সূত্র বলছে, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে রওশন এরশাদ ও জিএম কাদের। প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী থাকবে না। জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ অক্টোবর। অনেক নাটকীয়তার পর এ আসনে লাঙলের প্রার্থী হয়েছেন এরশাদপুত্র রাহগীর আল মাহী সাদ। তাকে মনোনয়ন দিতে রাজি ছিলেন না জাপার চেয়ারম্যান জিএম কাদের। এতে তার ও রওশনের বিরোধে দল ভাঙার উপক্রম হয়।