News71.com
 Bangladesh
 16 Sep 19, 11:20 AM
 135           
 0
 16 Sep 19, 11:20 AM

১০ ডিসেম্বরের মধ্যেই আ’লীগের মেয়াদোত্তীর্ণ শাখা সম্মেলন॥

১০ ডিসেম্বরের মধ্যেই আ’লীগের মেয়াদোত্তীর্ণ শাখা সম্মেলন॥

নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সব পর্যায়ের মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সারাদেশে দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড’র সব মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন। তিনি রোববার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে পাঠানো এক পত্রে এই সাংগঠনিক নির্দেশনা দেন। দেশের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের কাছে লেখা এ নির্দেশনায় বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘গণভবন’এ অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন