News71.com
 Bangladesh
 15 Sep 19, 07:24 PM
 109           
 0
 15 Sep 19, 07:24 PM

ঢাকা কমার্স কলেজে কোচিংয়ে বছরে ১২ কোটি টাকার দুর্নীতি॥তদন্তের নির্দেশ

ঢাকা কমার্স কলেজে কোচিংয়ে বছরে ১২ কোটি টাকার দুর্নীতি॥তদন্তের নির্দেশ

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা কমার্স কলেজে টিউটোরিয়াল কোচিং প্রোগ্রামের নামে প্রতিবছর ১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রোববার (১৫ সেপ্টেম্বর) মাউশির এক চিঠিতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিয়ে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশির চিঠিতে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনের পর অভিযোগগুলো তদন্ত করে সুস্পস্ট মতামতসহ আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির পরিপ্রেক্ষিতে মাউশি এ নির্দেশ দিয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন