
নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যানারে ক্যাম্পাসে 'দুর্নীতির ভূত তাড়াবো' স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় ভূত তাড়ানোর ওঝা সেজে তান্ত্রিক স্টাইলে ধুপ, লাঠি ইত্যাদি ব্যবহার করেন শিক্ষার্থীরা।সম্প্রীতি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ছাত্রলীগ পদ থেকে অপসারণ করা হয় শোভন-রাব্বানীকে। এদিকে রাব্বানী ডাকসুর জিএস, শোভন ঢাবির সিনেট সদস্য। নৈতিকভাবে তারা কীভাবে এসব পদে টিকে থাকেন সে প্রশ্নেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মিছিলে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী বলেন, 'ভিসি-ডিন ও রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করি।'