
নিউজ ডেস্কঃ গত শনিবার গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সদস্যসচিব এবং কেন্দ্রীয় কমিটির সব নেতাকেই সদস্য করে জাতীয় সম্মেলন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামীতে কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে বিভিন্ন উপকমিটি গঠন করা হবে। বৈঠক শেষে ওবায়দুল কাদের সম্মেলন প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আগামী ২০-২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করা হবে।