
নিউজ ডেস্কঃ পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনার ক্ষমতা থাকছে ছাত্রলীগের ভারপ্রাপ্ত দুই নেতা আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যের। বর্তমান কমিটির বাকি ১০ মাস মেয়াদে সাংগঠনিক কমিটি গঠন থেকে শুরু করে সাংগঠনিক সব কাজ করতে পারবেন তাঁরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এসব তথ্য জানিয়েছেন৷ সাম্প্রতিক বিতর্কিত নানা কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।