News71.com
 Bangladesh
 15 Sep 19, 11:58 AM
 90           
 0
 15 Sep 19, 11:58 AM

মন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা করবেন ওবায়দুল কাদের ।।

মন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা করবেন ওবায়দুল কাদের ।।

নিউজ ডেস্কঃ মন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে সাংবাদিকেরা বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সম্মেলন বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, এখন এই বিষয়টি বলতে গেলে এই যে এতবড় অনুষ্ঠানটির আয়োজন করা হলো তা ঢাকা পড়ে যাবে। এই প্রশ্নটা না করলেও হতো। ‘আমি আপনাদেরই (সাংবাদিকদের) উত্তরসুরী। হয়তো মন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা আবার করবো। রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি আছে। আমি বিএনপিকে কী গালিগালাজ করলাম-সেটা যদি হেডলাইন হয় তাহলে এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। প্রাসঙ্গিকতা যেন হারিয়ে না যায়, এটা সাংবাদিকতা না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন