News71.com
 Bangladesh
 15 Sep 19, 11:25 AM
 58           
 0
 15 Sep 19, 11:25 AM

বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই॥তোফায়েল

বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই॥তোফায়েল

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ ছিলেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ। তিনি বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন। বঙ্গবন্ধু যেমন সততার সাথে কোন আপোস করেননি, তেমনিভাবে অধ্যাপক মোজাফফর আহমদও আপোস করেননি। তাঁর মতো সৎ রাজনীতিবিদ পাওয়া খুব কঠিন। কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। সত্যিকারের রাজনীতিবিদ এখন কমই পাওয়া যায়। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যাপক মোজাফ্ফর আহমদের শোক সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্টির কার্যকরী সভাপতি আমিনা আহমদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন