News71.com
 Bangladesh
 15 Sep 19, 01:03 AM
 111           
 0
 15 Sep 19, 01:03 AM

ছাত্রলীগ থেকে শোভন-রাব্বানীর পদত্যাগ॥নেতৃত্বে নাহিয়ান-লেখক

ছাত্রলীগ থেকে শোভন-রাব্বানীর পদত্যাগ॥নেতৃত্বে নাহিয়ান-লেখক

নিউজ ডেস্ক: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগ পত্র তুলে দেন তারা। বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডে আগে থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন তারা। গণভবন সূত্র জানায়, পদাধিকার বলে আল নাহিয়ান খান জয় ছাত্রলীগের ১ নম্বর সহ সভাপতি হওয়ায় সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর লেখক ভট্টাচার্য এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক থাকায় তিনিই সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। তাদেরকে দ্রুততম সময়ে সম্মেলন করার তাগিদ দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, শোভন-রাব্বানী সন্ধ্যায় গণভবন গিয়ে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যান। এ বিষয়ে পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিস্তারিত বিফ্রিং করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন