
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সবেক মন্ত্রী আমির হোসেন আমু। আজ শনিবার ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।