News71.com
 Bangladesh
 14 Sep 19, 07:13 PM
 98           
 0
 14 Sep 19, 07:13 PM

ডেঙ্গু নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে আছি ॥ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ডেঙ্গু নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে আছি ॥ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

নিউজ ডেস্কঃ ডেঙ্গু নিয়ে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আছি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, কীভাবে ডেঙ্গু নির্মূল করা যায় এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথম বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কার্নিভালের মূল উদ্যোক্তা ও সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) ও এএন অ্যাফেয়ার্স যৌথভাবে কার্নিভালের আয়োজন করেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লে. জেনারেল (অব.) মো. মঈনুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম হাসিবুল হাসান, কার্নিভালের আহ্বায়ক কমিটির প্রধান ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশন্স (এফবিএইচআরও) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসেন, ট্রেডিং কোম্পানির সিইও হাসান জাভেদ চৌধুরী, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নীলুফার করিম ও এসএলএসডির মহাসচিব ব্যারিস্টার আহমেদ আল ফারাবী। অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, মিডিয়া ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন