News71.com
 Bangladesh
 14 Sep 19, 07:11 PM
 96           
 0
 14 Sep 19, 07:11 PM

৬টি ওয়াটার ট্যাক্সির মধ্যে চলছে মাত্র একটি॥  

৬টি ওয়াটার ট্যাক্সির মধ্যে চলছে মাত্র একটি॥   

নিউজ ডেস্কঃ গত ২০১৩ সালে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গাবতলী ওয়াটার ট্যাক্সি ল্যান্ডিং স্টেশনে ‘গাবতলী টু সদরঘাট’র নতুন চারটি ওয়াটার ট্যাক্সির উদ্বোধন করেন। মোট ছয়টি ওয়াটার ট্যাক্সি এই রোডে চলাচল করার কথা থাকলেও চলছে মাত্র একটি। খোঁজ নিয়ে জানা গেছে, এই একটি ওয়াটার ট্যাক্সিও চলে অনিয়মিত। প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টা পর পর গাবতলী ও সদরঘাট থেকে একটি করে ওয়াটার ট্যাক্সি যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে গাবতলী ওয়াটার ট্যাক্সি ল্যান্ডিং স্টেশনে গিয়ে দেখা যায়, ল্যান্ডিং স্টেশনের প্ল্যাটফর্ম ও বসার আসনগুলোতে বাস্তুহীন মানুষ ও পথ শিশুরা ঘুমাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন