News71.com
 Bangladesh
 14 Sep 19, 11:10 AM
 83           
 0
 14 Sep 19, 11:10 AM

বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বিদেশে যাবে না ॥ অর্থমন্ত্রী

বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বিদেশে যাবে না ॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশ থেকে যে ইন্স্যুরেন্স হবে তার প্রিমিয়াম বিদেশে যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১১ সেপ্টেম্বর) শেরে বাংলানগরে মন্ত্রীর দফতরে সাধারণ বীমা করপোরেশন ২০১৮ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে সরকারি কোষাগারে ৫০ কোটি টাকার চেক জমা দেয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আমাদের দেশের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেশে থাকলে দেশীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রেভিনিউ বেড়ে যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় বিদেশ থেকে মেশিনারিজ আসতো আবার ইন্স্যুরেন্স প্রিমিয়াম চলে যেতো। আমরা সুস্পষ্টভাবে বলছি আমার এটা আমরা কাভার করবো। এখন এগুলো বিদেশে যাবে না। তিনি বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমা সেবা দিয়ে আসছে। তারা এনবিআরকে রাজস্ব দেওয়ার পাশাপাশি সরকারের কোষাগারে সরাসরি টাকা দিচ্ছে। মেগা প্রকল্পগুলো বিমা কভারেজ দিচ্ছে, ফলে সরকারি কোষাগারে আরো বেশি টাকা দেবে এই সংস্থাটি। আমি বলবো সাধারণ বীমা কর্পোরেশন ভালো করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন