News71.com
 Bangladesh
 14 Sep 19, 11:08 AM
 65           
 0
 14 Sep 19, 11:08 AM

২০৩৩ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ ।। অর্থমন্ত্রী

২০৩৩ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় জিডিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থান করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৩৩ সালে বাংলাদেশ বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা গত দশ বছর অর্থনীতিতে ধারাবাহিকভাবে উন্নতি করেছি। যার কারণে অর্থনীতির এক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছি। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ পৃথিবীর অনেক গবেষণা প্রতিষ্ঠান আমাদের অর্থনীতির উন্নয়নের বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে চলছে।

তিনি বলেন, সম্প্রতি একটি বিদেশি সংস্থা স্বল্পোন্নত দেশের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বিশ্বের শীর্ষ স্বল্পন্নোত দেশগুলো ২০০৯ সাল ২০১৯ জিডিপিতে প্রবৃদ্ধির একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায় গত দশ বছরে সারা বিশ্বের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশর অবস্থান ১ নম্বরে। এই সময়ে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৮৮ শতাংশ।অর্থমন্ত্রী বলেন, অতি সম্প্রতি বিশ্বব্যাংকের একটি তথ্য উপাত্তের উপরে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্স একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও বাংলাদেশ ৪১তম অর্থনীতির দেশ থেকে ২০২৩ সালে ৩৬তম অবস্থান যাবে, আর ২০২৮সালে অবস্থান হবে ২৭তম এবং ২০৩৩ হবে ২৪তম অর্থনীতির উন্নতির দেশ। ‘সেই সময় আমাদের জিডিপিতে প্রবৃদ্ধির আকার হবে ১ ট্রিলিয়ন ডলার। অনুরূপভাবে সম্প্রতি স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের বৈশ্বিক প্রধান অর্থনীতিবিদ ডেবিড ম্যাগ তার গবেষণা তথ্য এবং আইএমএফ এর তথ্য উপাত্ত ব্যবহার করে দেখেছেন- ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ভারতের চাইতে বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন