News71.com
 Bangladesh
 14 Sep 19, 11:07 AM
 72           
 0
 14 Sep 19, 11:07 AM

বুড়িগঙ্গা নদী পারাপারে ওয়াটার বাস চালাবে সরকার॥

বুড়িগঙ্গা নদী পারাপারে ওয়াটার বাস চালাবে সরকার॥

নিউজ ডেস্কঃ যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে বুড়িগঙ্গা নদী পারাপারে সদরঘাট ও কেরানিগঞ্জের মধ্যে শিগগিরই চারটি ওয়াটার বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির ১২টি ওয়াটার বাস রয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গা নদীতে পর্যটন কাজে ব্যবহারের জন্য একটি ওয়াটার বাস একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে চার্টার দেওয়া হয়েছে। বাকি ১১টি গাবতলী থেকে ওয়াইজঘাট এবং নারায়ণগঞ্জ থেকে টঙ্গী রুটে চলাচল করছে। সেগুলোর মধ্যে থেকে চারটি ওয়াটারবাস সদরঘাট ও কেরানিগঞ্জের মধ্যে বুড়িগঙ্গা নদী পারাপারে ব্যবহৃত হবে। বিআইডব্লিউটিসির সব যাত্রীবাহী জাহাজ ও ফেরি সার্ভিসে যাত্রীসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংস্থার স্থাবর সম্পত্তির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন