News71.com
 Bangladesh
 12 Sep 19, 08:21 PM
 102           
 0
 12 Sep 19, 08:21 PM

রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু ।।

রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের (বানসুরি এম ইউসুফ) বাসায় আগুনে দগ্ধ হয়ে তার স্ত্রী তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজেদের বাসায় আগুনে দগ্ধ হন তিনি। তৎক্ষণাৎ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তানিয়ার মৃত্যু হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গতকাল সন্ধ্যা ৭টায় উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুনে দগ্ধ হয়েছেন তার স্ত্রী। তাকে সিএমএইচে ভর্তি করা হলে সকালে তিনি সেখানে মারা যান। কী কারণে দুদক পরিচালকের স্ত্রী দগ্ধ হয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন