News71.com
 Bangladesh
 12 Sep 19, 08:18 PM
 121           
 0
 12 Sep 19, 08:18 PM

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামে ৪৮ লাখ টাকা জরিমানা॥

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামে ৪৮ লাখ টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও নবায়ন না করা এবং পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন পত্রের শর্ত ভাঙার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ এবং পাহাড় কাটার দায়ে ৪ ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (১১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের কর্মকর্তারা এসব জরিমানার আদেশ প্রদান করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী রয়েল সিমেন্ট, কনফিডেন্স সিমেন্টসহ ৫ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ এবং কক্সবাজারে পাহাড় কাটার দায়ে ৪ ব্যক্তিকে ৫ লাখ টাকা সহ মোট ৪৮ লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে পরিবেশ অধিদফতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন