
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাঙব। জব্দ করা হয়েছে ২৫ হাজারের বেশি ভুয়া নাগরিক সনদপত্র। র্যা ব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আজ বুধবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় কয়েক হাজার ভুয়া জন্ম ও নাগরিক সনদ জব্দ করা হয়। আটক করা হয় একজনকে। পরে পার্শ্ববর্তী আরেকটি এলাকায় অভিযান চালায় র্যা ব। সেখান থেকে কয়েক হাজার ভুয়া নাগরিক সনদ জব্দ করা হয়। আটক করা হয় আরো ৫ জনকে। আটকরা দীর্ঘদিন ধরে ভুয়া নাগরিক সনদের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্টে তৈরিতে সহায়তা করে আসছিল বলে জানায় র্যাবব। আরও কয়েকটি চক্রকে ধরতে অভিযান চলবে বলে জানানো হয়েছে।