News71.com
 Bangladesh
 12 Sep 19, 12:24 PM
 71           
 0
 12 Sep 19, 12:24 PM

জাপার কেন্দ্রীয় কাউন্সিল ২১ ডিসেম্বর॥ জিএম কাদের

জাপার কেন্দ্রীয় কাউন্সিল ২১ ডিসেম্বর॥ জিএম কাদের

নিউজ ডেস্কঃ আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অক্টোবর মাসের মধ্যেই ছাত্র সমাজের কাউন্সিল করতে হবে। নির্বাচনের মাধ্যমে কমিটি হবে। জিএম কাদের বলেন, চলতি বছরের ২১ ডিসেম্বরের তারিখটা আমরা ফাঁকা পেয়েছি। তাই ওই তারিখে আমরা জাতীয় কাউন্সিল করলে তার আগেই আমাদের সব সাংগঠনিক কাজ গুছিয়ে আনতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন