News71.com
 Bangladesh
 12 Sep 19, 11:13 AM
 81           
 0
 12 Sep 19, 11:13 AM

দোহার পৌরসভার সীমানা দ্রুত ঠিক করার নির্দেশ ইসির॥

দোহার পৌরসভার সীমানা দ্রুত ঠিক করার নির্দেশ ইসির॥

নিউজ ডেস্কঃ দোহার পৌরসভার সীমানা দ্রুত ঠিক করার নির্দেশ দিল ইসি। শুধুমাত্র সীমানা জটিলতার কারনে দীর্ঘ ১৯ বছর পর ঢাকা জেলার দোহার পৌরসভার ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেও শেষ পর্যন্ত পিছু হটতে হলো নির্বাচন কমিশনকে (ইসি)। স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভাটির সীমানা পুনর্নির্ধারণ না করার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই মন্ত্রণালয়টিকে দ্রুততার সঙ্গে সীমানা পুনর্নির্ধারণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘উদাসীনতার’ কারণেই ভোটটি আবারও পিছিয়ে গেল। আগামী ১৪ অক্টোবর ভোটের তারিখ রেখে গত ৩ সেপ্টেম্বর এ পৌরসভায় ভোটের তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। আর তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামতও নেওয়া হয়েছিল। তখন ভোটের কোনো আইনি জটিলতার কথা বলা হয়নি। কিন্তু তফসিল ঘোষণার পর পৌরসভার সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি সামনে আসে। ফলে নির্বাচনটি স্থগিত করে নির্বাচন কমিশন। কর্মকর্তারা বলছেন, গত ৩০ এপ্রিল হাইকোর্ট তার রায়ে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হলে তিন মাসের মধ্যে ভোটের আয়োজন করতে। সে অনুযায়ী, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন