News71.com
 Bangladesh
 12 Sep 19, 11:11 AM
 82           
 0
 12 Sep 19, 11:11 AM

সাভারে উন্মুক্ত স্থানে ধূমপান করায় ১৯ জনকে জরিমানা॥

সাভারে উন্মুক্ত স্থানে ধূমপান করায় ১৯ জনকে জরিমানা॥

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে ১৯ জনকে ৩০০ টাকা করে অর্থদণ্ড করেছেন র্যােবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গাঁজা সেবনের দায়ে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড ও কলমা এলাকায় র্যাআব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, আশুলিয়া থানাধীন কলমা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনকারী ৮ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রতি জনের ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরো ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া জনসম্মুখে ধূমপান করার অপরাধে ১৯ জনের কাছ থেকে ৩০০ টাকা করে সর্বমোট ৫৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এদিকে বুধবার রাত ১০টার দিকে র্যাযব-৪ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে দুপুরে সাভারের রাজাসন এলাকায় পালোয়ান পাড়ার মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার গেটের সামনে অভিযান চালিয়ে ২১২ পিস ইয়াবা ও একটি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী মো. আক্তার মিয়া (১৮) নামে এক যুবককে আটক করা হয়। সে স্থানীয় মৃত মোবারকের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন