
নিউজ ডেস্কঃ টেকনিক্যাল কারণে দু’দিন দেরিতে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘রাজহংস’। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে আসার কথা ছিল নতুন এয়ারক্রাফটটি। কিন্তু পিছিয়ে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নতুন ড্রিমলাইনারটি। বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপক তাসনিম আক্তার বলেন, বোয়িং এয়ারক্রাফটটি বুঝিয়ে দিতে দেরি করছে। এজন্য বৃহস্পতিবার আসবে না রাজহংস।