
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত আলী মণ্ডলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাগদুলি বাজরে এ ঘটনা ঘটে। নিহত শওকত আলী মণ্ডল মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডে সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাগদুলি গ্রামের নাজির মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, রাতে উপজেলার বাগদুলি বাজরে শওকত আলী অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।