News71.com
 Bangladesh
 11 Sep 19, 12:23 PM
 73           
 0
 11 Sep 19, 12:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া ভর্তির সিদ্ধান্ত অনুষদ নিতে পারে॥অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া ভর্তির সিদ্ধান্ত অনুষদ নিতে পারে॥অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম

নিউজ ডেস্কঃ পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতা হওয়া ছাত্রদের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি বলেছেন, অনুষদ চাইলে সব সিদ্ধান্ত নিতে পারে। তবে অনেকেই মনে করেন, এটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে ডাকসুর আট নেতাসহ ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ছাত্র-ছাত্রীরা, যারা বিভিন্ন ব্যাংক, বীমা, করপোরেট হাউস ও টেলিকমের কাজ করে বা চাকরির সুযোগ পান, তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে লেখাপড়ার সুযোগ প্রদানের বিষয়ে দেড় বছর আগে অনুষদ সভায় আলাপের মাধ্যমে অনুমোদিত হয়। কিন্তু ঢাবির বাইরের ভর্তিচ্ছু আবেদনকারীকে যথাযথ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার বিধান চালু আছে। তবে বিশ্ববিদ্যালেয়ের একাধিক অনুষদের ডিনরা জানিয়েছেন, এসব বিষয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সুপারিশ আকারে সিন্ডিকেটে অনুমোদন পেয়ে থাকে। অনুষদ এসব সিদ্ধান্ত নিতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন