
নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণ মুগদায় মোবাইল ফোনে কথা বলার সময় বাসার ছাদ থেকে পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। আশরাফুল শরিয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে। নিহতের মামা দেলোয়ার হোসেন বাদশা জানান, আশরাফুল দক্ষিণ মুগদা এলাকার ওয়াপদা গলিতে তার বড় ভাই মিজানুরের সঙ্গে থেকে রামপুরার একটি কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন। রাতে ছয় তলার ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল। কথা বলার এক পর্যায়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।