News71.com
 Bangladesh
 10 Sep 19, 10:55 PM
 122           
 0
 10 Sep 19, 10:55 PM

খালেদাকে বাড়ি দেওয়ার সময় ভালো ছিলেন এরশাদ॥ বিএনপিকে আইনমন্ত্রীর কটাক্ষ

খালেদাকে বাড়ি দেওয়ার সময় ভালো ছিলেন এরশাদ॥ বিএনপিকে আইনমন্ত্রীর কটাক্ষ

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, যখন খালেদা জিয়াকে গুলশানে একটি বাড়ি আর ক্যান্টনমেন্টের ভেতরে সাড়ে ২২ বিঘার বাড়ি দিয়েছিলেন তখন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ খুব ভালো লোক ছিলেন। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন হয়ে যান খারাপ। ওনাদের (বিএনপি) কথা জনগণ বিশ্বাস করবে না।এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় জেলে আছেন। তাকে জামিন দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের।এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন