News71.com
 Bangladesh
 10 Sep 19, 10:54 PM
 74           
 0
 10 Sep 19, 10:54 PM

রাজস্থলীতে সেনা সদস্য হত্যার ঘটনায় আটক ১॥

রাজস্থলীতে সেনা সদস্য হত্যার ঘটনায় আটক ১॥

নিউজ ডেস্কঃ রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাসিম নামে এক সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজস্থলী থানা সূত্রে এতথ্য জানা যায়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে যৌথবাহিনীর একটি দল উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ডাক্তারপাড়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একইদিন বিকেলে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়। রাজস্থলী থানার ওসি মো. মফজল আহম্মেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে বুধবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন