
নিউজ ডেস্কঃ নেত্রকোনার খালিয়াজুরীতে টিউমারের কথা বলে শেফালি আক্তার নামে মধ্যবয়সী এক নারীর স্তন কেটে নেওয়ার মামলায় মো. মানিক তালুকদার নামে এক ভুয়া চিকিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মামলাটি দায়ের করা হলে মানিককে গ্রেফতার করা হয়। ভুয়া চিকিৎসক মানিক মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে। তিনি খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারে ইকবাল হোমিও হল নামে চেম্বার বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটি এম মাহমুদুল হক এতথ্য নিশ্চিত করেন।