News71.com
 Bangladesh
 10 Sep 19, 07:37 PM
 76           
 0
 10 Sep 19, 07:37 PM

পাহাড় ধসে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে আহত ১৫ ।।

পাহাড় ধসে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে আহত ১৫ ।।

নিউজ ডেস্কঃ পাহাড় ধসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসময় পাহাড়ের মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশার চালক মো. ইসমাইল বলেন, বিকেলে ভারী বর্ষণ শুরু হলে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পর্যটন স্পট এলাকায় সড়কের উপর হঠাৎ পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশা। এতে অন্তত ১৫ জন আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর পর সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থা থেকে অটোরিকশা ও যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনা জানিয়ে বলেন, আমি ঘটনাস্থলে আছি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন সড়কের উপর থেকে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন