News71.com
 Bangladesh
 10 Sep 19, 11:35 AM
 87           
 0
 10 Sep 19, 11:35 AM

২৭৪ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ হাজি॥

২৭৪ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ হাজি॥

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালন শেষে ২৭৪টি ফিরতি হজ ফ্লাইটে ৯৫ হাজার ১৫ জন হাজি দেশে ফিরেছেন। গতকাল সোমবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪২টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়। এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ সৌদি আরব গিয়েছেন। গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৭৩২ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ১৭ জন মহিলাসহ সর্বমোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় ২ জন হজ যাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন