News71.com
 Bangladesh
 10 Sep 19, 11:22 AM
 170           
 0
 10 Sep 19, 11:22 AM

তারেক রহমানের বিরুদ্ধে নতুন গ্রেফতারি পরোয়ানা জারি॥

তারেক রহমানের বিরুদ্ধে নতুন গ্রেফতারি পরোয়ানা জারি॥

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী তারেক রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-১০৮৭/১৯)। মামলায় আদালত আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন বাদল আজ সোমববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় তিনি তারেক রহমানকে এক নম্বর আসামি করে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী আরো দুইজনকে আসামি করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে দুই নম্বর আসামি এবং সাধারণ সম্পাদক কাওছার এম আহম্মেদকে তিন নম্বর আসামি হিসেবে মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে। পরে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদি আকরাম হোসেন বাদলের পক্ষে মামলাটি পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল হুদা।

গণমাধ্যমকে তিনি জানান, বাদি তার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা এবং মানহানির অভিযোগ এনেছেন। গত ১৮ আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা জিয়াউর রহমান। সেই সঙ্গে দেশের সংবিধান নিয়েও তিনি কটুক্তি করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তারেক রহমানের এ বক্তব্যকে মানহানিকর হিসেবে উল্লেখ করে বাদির আইনজীবি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সকল নথি পর্যালোচনা করে আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই সাথে আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন