News71.com
 Bangladesh
 10 Sep 19, 11:15 AM
 212           
 0
 10 Sep 19, 11:15 AM

রংপুর উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র ইয়াসীর ॥

রংপুর উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র ইয়াসীর ॥

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা ও সবার প্রতি সম্মান দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কান্নাজড়িত কণ্ঠে ইয়াসীর বলেন, ‘জাতীয় পার্টি করতে গিয়ে আমি অনেকবার মৃত্যুর মুখে পতিত হয়েছি। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি ভোট করতে চাইনি। সবার অনুরোধ, উৎসাহ ও পরামর্শে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এরমধ্যে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে।’ শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের জন্য গত ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ সেপ্টেম্বর। এর ১৮ দিন পর ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন