News71.com
 Bangladesh
 09 Sep 19, 08:09 PM
 124           
 0
 09 Sep 19, 08:09 PM

সরকারি কর্মকর্তাদের সরকারি ইমেইল ব্যবহারে বিষয়ে আইন হচ্ছে॥ প্রতিমন্ত্রী পলক

সরকারি কর্মকর্তাদের সরকারি ইমেইল ব্যবহারে বিষয়ে আইন হচ্ছে॥ প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকারি কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহার করা উচিত। কারণ একজন ব্যক্তির কারণে পুরো দেশ সাইবার ঝুঁকিতে পড়তে পারে না। সরকারি কর্মকর্তাদের সরকার প্রদত্ত ইমেইল ব্যবহার বিষয়ে আইন তৈরি করা হচ্ছে। সরকার এরইমধ্যে একটি সরকারি ইমেইল নীতিমালা ২০১৮ প্রণয়ন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (ডিএসএ) এবং এটুআইয়ের যৌথ উদ্যোগে গতকাল রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কক্ষে ‘ডিজিটাল নিরাপত্তা’ বিষয়ক অনলাইন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন