News71.com
 Bangladesh
 09 Sep 19, 08:08 PM
 124           
 0
 09 Sep 19, 08:08 PM

রওশনকে বিরোধী দলের নেতা, কাদেরকে উপনেতা করে গেজেট প্রকাশ॥

রওশনকে বিরোধী দলের নেতা, কাদেরকে উপনেতা করে গেজেট প্রকাশ॥

নিউজ ডেস্কঃ রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, জিএম কাদেরকে উপনেতা করে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ সোমবার স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং বিরোধীদলীয় নেতা ও এক উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিলেন। এর আগে গতকাল রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেওয় জাতীয় পার্টি। এছাড়া, জিএম কাদেরকে উপনেতা মনোনয়ন দিয়ে স্পিকারকে আলাদা চিঠি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন