News71.com
 Bangladesh
 09 Sep 19, 08:03 PM
 57           
 0
 09 Sep 19, 08:03 PM

বাংলাদেশে বিএমডব্লিউ-মার্সিডিজের অ্যাসেম্বলি করতে চায় জার্মানি॥ অর্থমন্ত্রী

বাংলাদেশে বিএমডব্লিউ-মার্সিডিজের অ্যাসেম্বলি করতে চায় জার্মানি॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ জার্মানি বাংলাদেশে বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বলি করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (০৯ সেপ্টেম্বর) জার্মান ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। রাজধানীর শেরেবাংলা নগরে নিজের কার্যালয়ে বসে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বলি করতে চাইছে জার্মানি। এতে করে দেশের বাইরে থেকে এসব ব্র্যান্ডের গাড়ি আমদানি করা লাগবে না। কম টাকায় বাংলাদেশেই এসব গাড়ি কেনা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন