News71.com
 Bangladesh
 09 Sep 19, 08:03 PM
 80           
 0
 09 Sep 19, 08:03 PM

সেই জামসুকে মুক্তির আদেশ ॥ ৬ পুলিশকে শোকজ

সেই জামসুকে মুক্তির আদেশ ॥ ৬ পুলিশকে শোকজ

নিউজ ডেস্কঃ আসামি না হয়েও শুধু নামের মিলে পুলিশের ভুলে গ্রেপ্তার হয়ে কিশোরগঞ্জ কারাগারে থাকা জামসু মিয়াকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ইটনার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মিল্লাত হোসেন পুলিশ প্রতিবেদন পর্যালোচনা এবং মামলার বাদীর বক্তব্য শুনে এ আদেশ দেন। আসামি না হয়েও পুলিশের ভুলে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার উদিয়ার পাড়ার (স্কুল পাড়া) সিরাজুল হকের ছেলে মো. জামসু মিয়াকে গত ৮ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন