News71.com
 Bangladesh
 09 Sep 19, 02:32 PM
 95           
 0
 09 Sep 19, 02:32 PM

ডিএমপি’র অধিনস্থ সকল নাগরিকদের তথ্য সংগ্রহ হবে মোবাইল অ্যাপসে ॥

ডিএমপি’র অধিনস্থ সকল নাগরিকদের তথ্য সংগ্রহ হবে মোবাইল অ্যাপসে ॥

নিউজ ডেস্কঃ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এখন থেকে পুলিশকে বাড়ি বাড়ি গিয়ে নগরবাসীর তথ্য সংগ্রহ করতে হবে না। সিআইএমএস অ্যাপসের মাধ্যমে নাগরিকরা নিজেদের মোবাইল ফোনেই তথ্য দিতে পারবেন। পরে থানা পুলিশের গ্রাউন্ড ভেরিফিকেশনের পর এসব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্তি করা হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ অ্যাপসের উদ্বোধন করেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে উদ্যোগ গ্রহণ করেছেন এর বাস্তব একটি প্রয়োগ হচ্ছে ডিএমপির সিআইএমএস মোবাইল অ্যাপ্লিকেশন। সোমবার থেকে অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। নাগরিকরা অ্যাপসটি নিজেদের স্মার্টফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তিনি আরও বলেন, আগে থানা পুলিশ ম্যানুয়ালি নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করত। পরে সব তথ্য যাচাই-বাছাই করে আমরা সিস্টেমে এন্ট্রি দিতাম। এতে লোকবল ও সময় দু’টিই বেশি লাগত। কিন্তু এখন এ অ্যাপসের মাধ্যমে নাগরিকরা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য দিতে পারবেন। পরে থানা পুলিশ গ্রাউন্ড ভেরিফিকেশন করার পর এ তথ্য সিস্টেমে অন্তর্ভুক্তি করা হবে। তবে এখনো ম্যানুয়ালি ও ডিজিটালি এ নাগরিক তথ্য সংগ্রহের কাজ করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন