News71.com
 Bangladesh
 09 Sep 19, 01:42 PM
 94           
 0
 09 Sep 19, 01:42 PM

প্রশাসনকে মানুষের দোরগোড়ায় নিতে উপজেলা করেন এরশাদ॥ সংসদে জাতীয় পার্টি

প্রশাসনকে মানুষের দোরগোড়ায় নিতে উপজেলা করেন এরশাদ॥ সংসদে জাতীয় পার্টি

নিউজ ডেস্কঃ প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তারা রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে নানাভাবে কটূক্তি করলেও তিনি কখনও প্রতিপক্ষকে কটূক্তি করেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। রোববার (৮ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে সংসদের বিরোধীদলের নেতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। এই শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্যরা এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এরশাদের উপর উপস্থাপিত শোকপ্রস্তাবে বলা হয়, এ সংসদ প্রস্তাব করছে যে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হারালো। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোক, বিদেহীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, এরশাদ প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মানুষের সেবা করার জন্য উপজেলা ব্যবস্থা প্রবর্তন ও সর্বস্তরের রাষ্ট্র ভাষা বাংলা চালু করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন