News71.com
 Bangladesh
 09 Sep 19, 11:12 AM
 103           
 0
 09 Sep 19, 11:12 AM

আগামী বছর থেকে পাবলিক ইউনিভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা॥সংসদে শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে পাবলিক ইউনিভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা॥সংসদে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের সব পাবলিক ইউনিভার্সিটিতে আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার জাতীয় সংসদে মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী নভেম্বরে নতুন পদ্ধতিতে ভর্তি নেয়া হবে। সেই ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফট প্রসঙ্গে অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে নেয়া অর্থ মওকুফ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন