News71.com
 Bangladesh
 08 Sep 19, 08:05 PM
 119           
 0
 08 Sep 19, 08:05 PM

পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট।।

পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট।।

নিউজ ডেস্কঃ পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামে চলছে, গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট। চট্টগ্রাম থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আজ রোববার সকাল থেকে নগরীর শাহ আমানত সেতু, অলঙ্কার, অক্সিজেনসহ শহর থেকে বের হওয়ার মোড়গুলোতে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন হাজার হাজার মানুষ। কিন্তু কোন যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন তারা। অনেকে পিকআপ ও ভ্যানে করে গন্তব্যস্থলে রওয়ানা হন। এ সুযোগে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া চাচ্ছেন চালকরা। গত ৪ সেপ্টেম্বর ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ পরিবহন মালিক ঐক্য পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন