News71.com
 Bangladesh
 08 Sep 19, 08:00 PM
 82           
 0
 08 Sep 19, 08:00 PM

ময়মনসিংহে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল সম্পন্ন॥

ময়মনসিংহে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল সম্পন্ন॥

বিনোদন ডেস্কঃ ময়মনসিংহে সিনেমা বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-২০১৯’ সম্পন্ন হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ সাতটি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সিনেমা বাংলাদেশের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ, কান ফিল্ম ফেস্টিভ্যাল ও গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সাদীয়া খালিদ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা বাশার ভাষানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজা।

এছাড়াও এক ভিডিও বার্তায় ‘বেস্ট অব দ্য ফেস্ট’ ঘোষণা করেন উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবে হিরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্র বিভাগে পুরস্কার পায় হাসনাত সোহান পরিচালিত ‘কয়েকটি প্রাচীন গাছ’। তারেক মাসুদ সেরা বাংলাদেশি পরিচালক নির্বাচিত হন বিজয় মাহমুদ। তার নির্মিত সিনেমাটির নাম ‘প্রজন্ম’। খলিলুল্লাহ খান সেরা বাংলাদেশি অভিনেতা নির্বাচিত হন আশিষ খন্দকার। বেস্ট অ্যানিমেশন বিভাগে পুরস্কার পায় ‘রয়’স গ্রেট এসকেপ’ সিনেমাটি। বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম নির্বাচিত হয় ‘দ্য লাস্ট স্ট্র’ সিনেমাটি। বেস্ট ডকুমেন্টরি বিভাগে পুরস্কার পায় ‘ওয়েলকাম টু সুনামি ভিলেজ’ এবং বেস্ট অফ দ্য ফেস্ট নির্বাচিত হয় আমেরিকার চলচ্চিত্র ‘এটিউড’। গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়। এতে ৩৫টি দেশের ৭৪টি সিনেমা প্রদর্শিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন