News71.com
 Bangladesh
 08 Sep 19, 07:56 PM
 68           
 0
 08 Sep 19, 07:56 PM

ঢাবিতে পরীক্ষা ছাড়া ভর্তি ॥ ডাকসু নেতাদের পদ বাতিলের দাবি

ঢাবিতে পরীক্ষা ছাড়া ভর্তি ॥ ডাকসু নেতাদের পদ বাতিলের দাবি

নিউজ ডেস্কঃ ভর্তিপরীক্ষা ছাড়া সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়ে ডাকসুতে নির্বাচিতদের পদ বাতিল করার দাবিতে মানববন্ধন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন চিরকুটের মাধ্যমে ছাত্রলীগের ৩৪ জন নেতাকে যে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন সেটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বিরোধী কাজ ও নৈতিকতার স্খলন। তাই তাদের উচিত দায়িত্ব থেকে পদত্যাগ করা। এছাড়া ডাকসুর পদগুলো থেকে ছাত্রলীগের আটজন নেতাকে বহিষ্কার করে তাদের শূন্য পদগুলোতে পুনরায় নির্বাচন দিতে হবে। মানববন্ধন থেকে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার, খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন