News71.com
 Bangladesh
 07 Sep 19, 10:58 PM
 83           
 0
 07 Sep 19, 10:58 PM

নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না॥চট্টগ্রামের জেলা প্রশাসক

নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না॥চট্টগ্রামের জেলা প্রশাসক

নিউজ ডেস্কঃ মানুষের মতো মানুষ হতে হলে নৈতিক শিক্ষা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গুনিয়া নোয়াগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলনা সামগ্রী বিতরণ করার সময় তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘আমাকে যারা পড়িয়েছেন তারা এখনকার শিক্ষকের মতো উচ্চ শিক্ষিত ছিলেন না। বর্তমানের শিক্ষকরা অনেক বেশি জানেন। তাই তাদের পড়াও অনেক বেশি বাস্তবসম্মত। টাকার অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়। এন্য আমি নিজ উদ্যোগে শিক্ষা উপকরণ দিচ্ছি, চালু করেছি জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা বৃত্তিও।’ তিনি বলেন, ‘শুধু পড়ালেখা করলে হবেনা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। নৈতিক শিক্ষা অর্জন করতে না পারলে মানুষের মতো মানুষ হওয়া যায় না।

 

অনুষ্ঠানে গরীব ও মেধাবী ২০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক। এছাড়াও ৫০জন শিক্ষার্থীর হাতে তুলে দেন টিফিন বক্স ও খাতা কলম। পরে উপজেলা প্রশাসনের সরাসরি তত্বাবধানে পরিচালিত শিশুমেলা মডেল স্কুলের নবনির্মিত তিনকক্ষ বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ জোড়া স্কুল বেঞ্চ হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রাঙ্গুনিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন