News71.com
 Bangladesh
 07 Sep 19, 10:55 PM
 77           
 0
 07 Sep 19, 10:55 PM

কমপাউন্ডার থেকে বিশেষজ্ঞ ডাক্তার॥

কমপাউন্ডার থেকে বিশেষজ্ঞ ডাক্তার॥

নিউজ ডেস্কঃ কাজ করেছেন চিকিৎসকের কমপাউন্ডার (সাহায্যকারী) হিসেবে। এরপর শুরু করেন ফার্মেসি ব্যবসা। কিছুদিন পর বনে যান আপাদমস্তক চিকিৎসক। নিজের নামের সঙ্গে যোগ করেন মেডিসিন বিশেষজ্ঞ। ফি নিতেন ৩০০ টাকা। এভাবেই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. ওয়াসিম ওসমান ওরফে ভুয়া চিকিৎসক ডা. সৈয়দ ওসমান গণি। তবে শেষ রক্ষা হয়নি তার। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের হালিশহর শাপলা আবাসিক সন্দ্বীপ জনতা ফার্মেসি থেকে মো. ওয়াসিম ওসমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।মো. ওয়াসিম ওসমান সন্দ্বীপ উপজেলা কুচিয়ামোড়া এলাকার আবুল উল্লাহর ছেলে।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সিভিল কার্যালয়ের মেডিক্যাল অফিসার মাঈনুদ্দীন আল মাসুদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, মো. ওয়াসিম ওসমান নিজেকে ডা. সৈয়দ ওসমান গণি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীর চিকিৎসা করে আসছেন। ৩০০ টাকা ফি নিতেন। মেডিক্যাল অফিসার ডা. মাসুদ   বলেন, মো. ওয়াসিম ওসমান চিকিৎসকের কমপাউন্ডার হিসেবে কাজ করেছেন বলে জানিয়েছেন। এরপর ফার্মেসি ব্যবসা শুরু করেন। ওই ফার্মেসিতে সে ডাক্তার সেজে রোগী দেখতেন। তার কাছে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে কোনো সনদ পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন